শিরোনাম
এস এম সালাহউদ্দিন, আনোয়ারা | ০৬:১৬ পিএম, ২০২৫-০৪-২৩
আনোয়ারা উপজেলায় ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় ৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় আহত উপজেলা বিএনপির সদস্য আব্দুল গফুর সওদাগর বাদি হয়ে ছাদেক (৫৩), নুরুল কবির রানা (৩৬), মো. এরশাদ (৩৪), সাহেদ খান রিপন (৩৪), মঈন উদ্দীন (৩২), রফিক (৪০), মিজান (৩৩), জীবন (২৫), আবুল কালাম (৪৫), নুর উদ্দিন বাল্লা (৩৫), মারুফ (২৭), বেলাল (২৮) সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এদিন মোস্তাফিজুর রহমান বাদি হয়ে মোফাজ্জেল হোসেন জুয়েল, মো. বুরহান উদ্দিন, গাজি মুহাম্মদ ফোরকান, জিয়াউল কাদের জিয়া, রবিউল ইসলাম নয়ন, মো. আরফাতসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। আরেকটি মামলা থানার এসআই জুয়েল মিয়া বাদি হয়ে গাজী মুহাম্মদ ফোরকান, জিয়াউল কাদের জিয়া, রবিউল ইসলাম নয়ন, মোশাররফ হোসেন সোহেল, মো. হোসেন, রাশেদ ইকবাল, ফরহাদ করিমসহ অজ্ঞাতনামা ১০০/১২০ জনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা এবং সহিংসতার মামলা দায়ের করেন। পুলিশের এই অফিসার মোহাম্মদ ফোরকান (৪২), জিয়াউল কাদের জিয়া (৪০) র বিরুদ্ধে অস্ত্র সংরক্ষণের দায়ে আরেকটি মামলা দায়ের করেন।
এসব মামলায় গ্রেফতারকৃতরা হলেন- দুধ কমুড়া গ্রামের নুরুল আবছার (৫৫), উত্তর বন্দর এলাকার আবুল কালাম আজাদ (৫৩), ডুমুরিয়া গ্রামের আনিসুর রহমান আরফাত (২৬), পীরখাইন গ্রামের মো. শফিউল আলম (২৬) , ভিংরোল গ্রামের মোহাম্মদ এরফান (৩১), দুধ কুমড়া গ্রামের মো. কাশেম (৪৫), তেকোঠা গ্রামের মোস্তাক আহমেদ। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, আনোয়ারার মধ্যে যারা সন্ত্রাসী কার্যকলাপ চালাবে তারা যে হোক না কেন তাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চলবে। সংঘর্ষের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে।
বাকী আসামিদের ধরতে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে। আনোয়ারায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাটিকাটা, সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে না আসা পর্যন্ত এদের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited